🔹 কওমী মাদ্রাসার সিলেবাস 🔹
কওমী মাদ্রাসার পাঠ্যবইকে দরসে নেজামী বলা হয়।
![]() |
| দারুল উলুম দেওবন্দ |
(উর্দু: درسِ نظامی) হল মোল্লা নেজামুদ্দিন সাহালাভী কর্তৃক প্রণীত বিখ্যাত ইসলামী শিক্ষা পাঠ্যক্রম। মোল্লা নেজামুদ্দিন ১৬৭৭-৭৮ সালে তৎকালীন হিন্দুস্তান তথা বর্তমান ভারতের উত্তর প্রদেশের সাহালী শহরে জন্ম গ্রহণ করেন। তাই তাকে মোল্লা নেজামুদ্দিন সাহালাভী বলা হয়। আর তার নামানুসারে তার প্রণীত শিক্ষ্যা পাঠ্যক্রম বা শিক্ষা ব্যাবস্থাকে 'দরসে নিজামি' নামকরণ করা হয়েছে। কিছু পরিবর্তন সহ এই পদ্ধতি বা সিলেবাসই বর্তমানে ভারতীয় উপমহাদেশ (পূর্বের হিন্দুস্তান) তথা ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কওমী বা আরবী মাদ্রাসা সমূহে বিদ্যমান। এগারটি স্বতন্ত্র বিষয়ের সমন্বয়ে গঠিত হয় দরসে নেজামি।
দরসে নিজামী সিলেবাসভুুক্ত বিষয়গুলো হচ্ছে তাফসির (কুরআনের অনুচ্ছেদ), হিফজ (কোরআন মুখস্থ), নাহু এবং সরফ (আরবি বাক্য গঠন এবং ব্যাকরণ ), ফারসি, উর্দু, তারিখ (ইসলামিক ইতিহাস), ফিকহ (ইসলামিক আইনশাসন) এবং শরীয়াহ (ইসলামিক আইন) ইত্যাদি।তথ্য সুত্রঃ উইকিপিডিয়া
- তাইসীর জামাতের কিতাব 📚
- মিযান জামাতের কিতাব 📚
- নাহবেমীর জামাতের কিতাব 📚
- হেদায়াতুন্নাহু জামাতের কিতাব 📚
- কাফিয়া জামাতের কিতাব 📚
- শরহে বেকায়া জামাতের কিতাব 📚
- জালালাইন জামাতের কিতাব 📚
- মেশকাত জামাতের কিতাব 📚
- তাকমিল জামাতের কিতাব 📚

